আইপিএলে ইতিহাসে লজ্জার দিন দিল্লির, মাত্র ৭৫ রানে অলআউট
আইপিএলের এক ম্যাচে ব্যাটিং ধসের ভয়াবহ চিত্র দেখল দিল্লি ক্যাপিটালস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৭৫ রানে অলআউট হয় তারা, যা আইপিএল ইতিহাসে সপ্তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।এর আগে ২৬৪ রান করেও ম্যাচ হারানোর হতাশা কাটিয়ে উঠতে পারেনি দিল্লি। এবার তারা আরও বড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। পাওয়ার প্লেতেই মাত্র ১৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি।আইপিএল ইতিহাসে এক ইনিংসে পাওয়ার প্লেতে এত বেশি উইকেট হারানোর নজির আর নেই।মাত্র ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরু ৮১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে, যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বল হাতে রেখে জয়।আরো পড়ুন ,বাংলাদেশের রেকর্ড জয়, ১৮৩ তাড়া করে কিউইদের হারাল টাইগাররাবোলিংয়ে বেঙ্গালুরুর জশ হ্যাজলউড ৪ উইকেট এবং ভুবনেশ্বর কুমার ৩ উইকেট নিয়ে দিল্লির ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। পাওয়ার প্লেতেই তারা তিনটি করে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।অন্যদিকে বেঙ্গালুরুর স্পিনার সুয়াশ শর্মা ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করেন এবং ২০টি ডট বল করেন, যা আইপিএল ইতিহাসে স্পিনারদের মধ্যে অন্যতম সেরা ইকোনমি ও ডট বল রেকর্ড।ব্যাটিংয়ে বিরাট কোহলি ২৩ রানে অপরাজিত থেকে আইপিএলে নতুন ইতিহাস গড়েন। তিনি প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।এই ম্যাচে দিল্লির ব্যাটিং ধস, বোলারদের রেকর্ড এবং কোহলির মাইলফলক—সব মিলিয়ে আইপিএল ইতিহাসে এক ব্যতিক্রমী ম্যাচ হিসেবে জায়গা করে নিল।