দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখতে বড় সিদ্ধান্ত নেইমারের

বিশ্বকাপে নেইমার-এর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে নেইমার-এর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলার সুযোগ বাঁচাতে এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।ব্রাজিলিয়ান সিরি আ’র গুরুত্বপূর্ণ ম্যাচে পালমেইরাস-এর বিপক্ষে খেলছেন না নেইমার। ম্যাচটি অনুষ্ঠিত হবে কৃত্রিম মাঠে, যা চোটের ঝুঁকি বাড়িয়ে দেয় বলে মনে করছেন চিকিৎসক ও টিম ম্যানেজমেন্ট।প্রতিবেদন অনুযায়ী, শারীরিক ক্লান্তি এবং ইনজুরি ঝুঁকি—এই দুই কারণেই তিনি মাঠে নামছেন না।

আরো পড়ুন , বাংলাদেশ নারী দল হেরে সিরিজ খুঁইয়ে বসল শ্রীলঙ্কার কাছে

এই ম্যাচে সান্তোস দলকে তাকে ছাড়াই কৌশল সাজাতে হচ্ছে।নেইমারের আশঙ্কা, মৌসুমের এই পর্যায়ে কোনো বড় ইনজুরি হলে তার বিশ্বকাপ স্বপ্ন পুরোপুরি ভেঙে যেতে পারে।ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এখনো ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে রাখবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেননি।৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, জাতীয় দলের হয়ে করেছেন ৭৯ গোল। তবে বিশ্বকাপ শিরোপা এখনো অধরা।একটি কনফেডারেশন্স কাপ এবং অলিম্পিক স্বর্ণ ছাড়া বড় কোনো আন্তর্জাতিক ট্রফি নেই তার ঝুলিতে। সেই আক্ষেপ ঘোচাতেই শেষ বিশ্বকাপে খেলতে মরিয়া এই তারকা।

বিষয় : বিশ্বকাপ সিদ্ধান্ত নেইমার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখতে বড় সিদ্ধান্ত নেইমারের

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

বিশ্বকাপে নেইমার-এর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলার সুযোগ বাঁচাতে এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।ব্রাজিলিয়ান সিরি আ’র গুরুত্বপূর্ণ ম্যাচে পালমেইরাস-এর বিপক্ষে খেলছেন না নেইমার। ম্যাচটি অনুষ্ঠিত হবে কৃত্রিম মাঠে, যা চোটের ঝুঁকি বাড়িয়ে দেয় বলে মনে করছেন চিকিৎসক ও টিম ম্যানেজমেন্ট।প্রতিবেদন অনুযায়ী, শারীরিক ক্লান্তি এবং ইনজুরি ঝুঁকি—এই দুই কারণেই তিনি মাঠে নামছেন না।

আরো পড়ুন , বাংলাদেশ নারী দল হেরে সিরিজ খুঁইয়ে বসল শ্রীলঙ্কার কাছে

এই ম্যাচে সান্তোস দলকে তাকে ছাড়াই কৌশল সাজাতে হচ্ছে।নেইমারের আশঙ্কা, মৌসুমের এই পর্যায়ে কোনো বড় ইনজুরি হলে তার বিশ্বকাপ স্বপ্ন পুরোপুরি ভেঙে যেতে পারে।ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এখনো ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে রাখবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেননি।৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, জাতীয় দলের হয়ে করেছেন ৭৯ গোল। তবে বিশ্বকাপ শিরোপা এখনো অধরা।একটি কনফেডারেশন্স কাপ এবং অলিম্পিক স্বর্ণ ছাড়া বড় কোনো আন্তর্জাতিক ট্রফি নেই তার ঝুলিতে। সেই আক্ষেপ ঘোচাতেই শেষ বিশ্বকাপে খেলতে মরিয়া এই তারকা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত