দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ব্রাজিলে নেইমারকে বাংলাদেশের জার্সি উপহার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র-এর হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি—আর সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই দারুণ উচ্ছ্বাস দেখা গেছে ভক্তদের মধ্যে। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে ছিলেন বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন, যিনি বর্তমানে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্স-এর সঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন, ৪ মে থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ প্রস্তুত ১২ দলের লড়াই

ছবিতে দেখা যায়, শাহনুর রুমেনের কাছ থেকে হাসিমুখে বাংলাদেশের জার্সি গ্রহণ করছেন নেইমার। মুহূর্তটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এবং বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে ব্রাজিলে অবস্থান করে ফুটবল কাভার করছেন শাহনুর রুমেন। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরো সিরি আ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতার সূত্রেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকার হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার সুযোগ পান তিনি।

আরও পড়ুন, নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের

ফুটবলপ্রেমীদের মতে, এই ছোট উদ্যোগটি দুই দেশের ফুটবল সংস্কৃতির মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে। একই সঙ্গে এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবেও দেখা হচ্ছে। নেইমারের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে, বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত রয়েছে। তাই তার হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার এই দৃশ্যটি ভক্তদের জন্য বাড়তি আবেগ ও আনন্দের কারণ হয়ে উঠেছে।

বিষয় : উপহার নেইমার বাংলাদেশের জার্সি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ব্রাজিলে নেইমারকে বাংলাদেশের জার্সি উপহার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র-এর হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি—আর সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই দারুণ উচ্ছ্বাস দেখা গেছে ভক্তদের মধ্যে। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে ছিলেন বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন, যিনি বর্তমানে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্স-এর সঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন, ৪ মে থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ প্রস্তুত ১২ দলের লড়াই

ছবিতে দেখা যায়, শাহনুর রুমেনের কাছ থেকে হাসিমুখে বাংলাদেশের জার্সি গ্রহণ করছেন নেইমার। মুহূর্তটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এবং বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে ব্রাজিলে অবস্থান করে ফুটবল কাভার করছেন শাহনুর রুমেন। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরো সিরি আ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতার সূত্রেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকার হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার সুযোগ পান তিনি।

আরও পড়ুন, নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের

ফুটবলপ্রেমীদের মতে, এই ছোট উদ্যোগটি দুই দেশের ফুটবল সংস্কৃতির মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে। একই সঙ্গে এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবেও দেখা হচ্ছে। নেইমারের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে, বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত রয়েছে। তাই তার হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার এই দৃশ্যটি ভক্তদের জন্য বাড়তি আবেগ ও আনন্দের কারণ হয়ে উঠেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত