নিজের সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। ৪৯তম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিলে শেষ হয়ে যায় বাংলাদেশের লড়াই।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে ২৬ রানে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।লক্ষ্য ছিল ২৪৮ রান। কিন্তু মিরপুরের ধীরগতির উইকেটে শুরু থেকেই ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ২২১ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ ওভারেই পরপর দুই বলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
আরো পড়ুন , ৪ মে থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ প্রস্তুত ১২ দলের লড়াই
এরপর সাইফ হাসান ও লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়েন। সাইফ তুলে নেন ফিফটি, তবে ২৩তম ওভারে আউট হন তিনি।লিটন দাসও ফিফটির কাছাকাছি গিয়ে ৪৬ রানে বোল্ড হন। আফিফ হোসেন ২৭ রান করে ফিরলে চাপ আরও বাড়ে।অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মাত্র ৬ রান করে আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় হারায় বাংলাদেশ।তবে এক প্রান্তে লড়াই চালিয়ে যান তৌহিদ হৃদয়। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা আশার আলো জ্বলে। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে চেষ্টা চালান তিনি, কিন্তু কেউই টিকতে পারেননি।শেষ পর্যন্ত ৪৯তম ওভারে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। আর সেখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস ও ম্যাচে ফেরার আশা।
বিষয় : সিরিজ লড়াই নিউজিল্যান্ড

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন