দৈনিক সংবাদ দিগন্ত

ফাইনালের লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়ায় প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।আর মাত্র এক ধাপ দূরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল।সেই লক্ষ্য নিয়ে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা এখন বাংলাদেশ ও নেপালের মধ্যে।বিশেষ করে গত দুই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার সেমিফাইনালের লড়াইয়ে নামছে বাঘিনীরা।তবে ম্যাচের আগে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ শিবিরে।আরও পড়ুন , ক্যারিবিয়ান দলে বড় চমক! ফিরলেন হেটমায়ার ও আলজারি জোসেফদলের নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোকাহত পুরো দল।এই কঠিন সময়ে খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করতে পাশে দাঁড়িয়েছেন প্রধান কোচ পিটার বাটলার।এক বার্তায় তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।বাংলাদেশের ফুটবলারদের জন্য আজকের ম্যাচ শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং সতীর্থ শিউলি আজিম ও তার পরিবারের প্রতি সম্মান জানানোরও একটি উপলক্ষ।বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে আজ গোয়ার মাঠে।আরও  পড়ুন , ‘বিশ্বকাপ মিশন শুরু’ ৪১ বছর বয়সে নতুন ইতিহাসের পথে রোনালদো

ফাইনালের লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ