দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মিরপুরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ‘লড়াই’

রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে গিয়ে দীর্ঘ সময় ধরে ভোগান্তি ও চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ধাক্কাধাক্কি ও রোদে দাঁড়িয়ে থাকার পর অনেকেই পণ্য সংগ্রহ করতে সক্ষম হন।

আরও পড়ুন, রেমিট্যান্সে রেকর্ড গতি, মে মাসের প্রথম ১১ দিনে ১৪৪ কোটি ডলার

সরেজমিনে দেখা যায়, মিরপুর ২ নম্বর এলাকায় মিরপুর সরকারি মহিলা কলেজের পাশে টিসিবির ট্রাক আসার পর থেকেই ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সারিতে নারীদের সংখ্যা বেশি থাকায় পণ্য কেনাকে কেন্দ্র করে ঠেলাঠেলি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেউ কেউ ধাক্কায় পড়ে যান, আবার কারও মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ৪৮ বছর বয়সী রুনা বেগম সকাল সাড়ে ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে বেলা আড়াইটার দিকে পণ্য কেনেন। তিনি বলেন, পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং ধাক্কাধাক্কিতে তিনি চরম কষ্ট পেয়েছেন।

আরও পড়ুন, দেশের ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

এ সময় আরও অনেক ক্রেতা জানান, টিসিবির ট্রাক এখন তাদের জন্য শেষ ভরসা। খুচরা বাজারের তুলনায় কিছুটা কম দামে পণ্য পেলেও দীর্ঘ অপেক্ষা ও বিশৃঙ্খলা তাদের ভোগান্তি বাড়াচ্ছে। একই এলাকায় হুইলচেয়ারে বসে থাকা ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ও তার স্ত্রীও ৪৮০ টাকার পণ্য সংগ্রহ করেন। বৃদ্ধ ব্যক্তি ভিডিও ধারণ না করতে অনুরোধ জানিয়ে বলেন, তিনি ভিক্ষা করে জীবন চালান এবং সামাজিক লজ্জার কারণে ভিডিও চান না।

আরও পড়ুন, বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি বাড়ার ইঙ্গিত ফিচ রেটিংসের

সরকারি হিসেবে টিসিবির মাধ্যমে দুই কেজি তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল ৪৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় এতে প্রায় ২০০ টাকার বেশি সাশ্রয় হলেও ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। টিসিবির এই বিক্রয় কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে বলে জানা গেছে।

বিষয় : মিরপুর টিসিবি লড়াই ক্রেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিরপুরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ‘লড়াই’

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে গিয়ে দীর্ঘ সময় ধরে ভোগান্তি ও চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ধাক্কাধাক্কি ও রোদে দাঁড়িয়ে থাকার পর অনেকেই পণ্য সংগ্রহ করতে সক্ষম হন।

আরও পড়ুন, রেমিট্যান্সে রেকর্ড গতি, মে মাসের প্রথম ১১ দিনে ১৪৪ কোটি ডলার

সরেজমিনে দেখা যায়, মিরপুর ২ নম্বর এলাকায় মিরপুর সরকারি মহিলা কলেজের পাশে টিসিবির ট্রাক আসার পর থেকেই ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সারিতে নারীদের সংখ্যা বেশি থাকায় পণ্য কেনাকে কেন্দ্র করে ঠেলাঠেলি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেউ কেউ ধাক্কায় পড়ে যান, আবার কারও মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ৪৮ বছর বয়সী রুনা বেগম সকাল সাড়ে ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে বেলা আড়াইটার দিকে পণ্য কেনেন। তিনি বলেন, পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং ধাক্কাধাক্কিতে তিনি চরম কষ্ট পেয়েছেন।

আরও পড়ুন, দেশের ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

এ সময় আরও অনেক ক্রেতা জানান, টিসিবির ট্রাক এখন তাদের জন্য শেষ ভরসা। খুচরা বাজারের তুলনায় কিছুটা কম দামে পণ্য পেলেও দীর্ঘ অপেক্ষা ও বিশৃঙ্খলা তাদের ভোগান্তি বাড়াচ্ছে। একই এলাকায় হুইলচেয়ারে বসে থাকা ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ও তার স্ত্রীও ৪৮০ টাকার পণ্য সংগ্রহ করেন। বৃদ্ধ ব্যক্তি ভিডিও ধারণ না করতে অনুরোধ জানিয়ে বলেন, তিনি ভিক্ষা করে জীবন চালান এবং সামাজিক লজ্জার কারণে ভিডিও চান না।

আরও পড়ুন, বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি বাড়ার ইঙ্গিত ফিচ রেটিংসের

সরকারি হিসেবে টিসিবির মাধ্যমে দুই কেজি তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল ৪৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় এতে প্রায় ২০০ টাকার বেশি সাশ্রয় হলেও ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। টিসিবির এই বিক্রয় কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে বলে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত