দৈনিক সংবাদ দিগন্ত

কম দামে কোরবানির মাংস কিনতে রাজধানীর ফুটপাতে ক্রেতাদের ভিড়

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ ও কোরবানি শেষে গরিব ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করছেন সামর্থ্যবানরা। তবে সেই কোরবানির মাংসেরই একটি অংশ আবার রাজধানীর বিভিন্ন সড়কের পাশে কম দামে বিক্রি হতে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটর, হাতিরপুল, কারওয়ান বাজার ও মিরপুর এলাকার বিভিন্ন স্থানে দেখা যায় অস্থায়ী মাংসের বাজার বসেছে।আরও পড়ুন, রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ৮০ জনকোথাও ফুটপাতে পলিথিন বিছিয়ে, আবার কোথাও ছোট টেবিল সাজিয়ে বিক্রি করা হচ্ছিল গরু ও খাসির মাংস, ভুঁড়ি, মাথা, পা এবং হাড়। সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। কোথাও মিশ্র মাংস ও হাড়সহ আরও কম দামে বিক্রি করা হচ্ছে।বিক্রেতারা জানান, বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংস তারা এখানে এনে বিক্রি করছেন। কম দামে হওয়ায় নিম্নআয়ের মানুষ ও শ্রমজীবীদের ভিড় বেশি দেখা যাচ্ছে। বাংলামোটরের এক বিক্রেতা বলেন, বাজারের তুলনায় এখানে কম দামে মাংস পাওয়া যায় বলেই ক্রেতারা বেশি আসছেন।আরও পড়ুন, আদ্-দ্বীন হাসপাতালে আরও ৫ শিশু এনআইসিইউতেঅন্যদিকে হাতিরপুল এলাকার এক বিক্রেতা জানান, দুপুরের পর থেকেই ক্রেতার চাপ বেড়েছে। অনেকেই আধা কেজি বা এক কেজি করে মাংস কিনছেন। মাংস কিনতে আসা একাধিক ক্রেতা বলেন, বর্তমানে বাজারে গরুর মাংসের দাম অনেক বেশি। তাই ঈদের দিন রাস্তার পাশের এই অস্থায়ী বাজারই অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তি হয়ে উঠেছে।আরও পড়ুন, কুমিল্লা-ঢাকা রুটে যানজটহীন ঈদযাত্রাএক গৃহকর্মী জানান, যেই বাসায় কাজ করেন তারা ঈদে গ্রামের বাড়ি চলে যাওয়ায় এবার কোরবানির মাংস পাননি। তাই সন্তানদের জন্য রাস্তার পাশ থেকেই মাংস কিনতে হয়েছে। প্রতিবছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন এলাকায় এমন মৌসুমি মাংসের বাজার বসেছে, যেখানে কম দামে মাংস কিনতে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

কম দামে কোরবানির মাংস কিনতে রাজধানীর ফুটপাতে ক্রেতাদের ভিড়