দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

কম দামে টিসিবির পণ্য, ট্রাকসেলে ক্রেতাদের ভিড়

পবিত্র রমজানের শুরুতেই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয়

পবিত্র রমজানের শুরুতেই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য টিসিবির ‘ট্রাকসেল’ কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগে চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ বিভিন্ন পণ্য বাজারদরের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। বাজার থেকেও অনেক কমে পণ্য পাওয়ায় এই 'ট্রাকসেল' ঘিরে ভিড় জমান ক্রেতারা। যদিও পণ্য কিনতে এসে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ। তবে চাহিদার তুলনায় পণ্য স্বল্পতা ও বিশৃঙ্খলাকে দুষছেন বিক্রেতারা।গতকাল রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় টিসিবির ট্রাক থেকে স্বল্পমূল্যে পণ্য কিনতে গিয়ে হুড়োহুড়িতে দুই নারী সড়কে পড়ে যান। দিনভর যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য বিক্রির ট্রাক এলে ক্রেতাদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে দুই দফা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রাকটি সরিয়ে নিতে গেলে কয়েকজন নারী-পুরুষ পেছনে ঝুলে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারী সড়কে পড়ে যান। পরে ট্রাকটি অন্যত্র চলে যায়। এতে সেখানে অপেক্ষমাণ অনেকে পণ্য পাননি।টিসিবির পরিবেশক রেজাউল করিম বলেন, ট্রাকে যতজনের জন্য পণ্য বরাদ্দ থাকে, তার চেয়ে অনেক বেশি মানুষ লাইনে দাঁড়ান। এ কারণে প্রতিদিনই এমন হুড়োহুড়ির ঘটনা ঘটে।

আরো পড়ুন , 

পবিত্র রমজান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ১২ মার্চ পর্যন্ত। ট্রাক থেকে নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারলে একজন ক্রেতার প্রায় ৩৫০ টাকা সাশ্রয় হয়। স্বল্প আয়ের মানুষের জন্য এ সাশ্রয় গুরুত্বপূর্ণ হলেও পণ্য পেতে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়, ভোগান্তি পোহাতে হয় বিশেষ করে নারীদের। 

আওয়ামী লীগ আমলে লাইনে ভিড় এবং তা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে চালু হয়েছিল ফ্যামিলি কার্ড। তখন এক কোটি কার্ড বিতরণের কথা বলা হয়েছিল। যদিও এই কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলে পর্যালোচনার পর কার্ডসংখ্যা কমিয়ে আনা হয়। এখন ৬৬ লাখ কার্ড সক্রিয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার পাশাপাশি বঞ্চিতদের জন্য মাঝেমধ্যে খোলাবাজারে (ট্রাক সেল) পণ্য বিক্রিও চালু রাখে টিসিবি। সেটার অংশ হিসেবে এই রমজানেও চলছে এই ট্রাকসেল। 

বিষয় : কার্যক্রম ক্রেতা নিত্যপ্রয়োজনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কম দামে টিসিবির পণ্য, ট্রাকসেলে ক্রেতাদের ভিড়

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত