দৈনিক সংবাদ দিগন্ত

সূত্রাপুরে এসি সার্ভিসিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এসি সার্ভিসিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজারে এসি সার্ভিসিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার বিকেলে লক্ষ্মীবাজারের একটি বাসায় এসি সার্ভিসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একতলার ছাদের ওপর পড়ে যান আজিজুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আজিজুল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের আরিফ শেখের ছেলে। পেশায় তিনি ছিলেন এসি ইলেকট্রিশিয়ান। সূত্রাপুরের কুলুটোলা এলাকায় বসবাসের পাশাপাশি সেখানে তার এসি সার্ভিসিংয়ের একটি দোকানও রয়েছে।

আরও  পড়ুন, সকালেই রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে স্কুল-কলেজগামী ও কর্মজীবীরা

নিহতের চাচা বাদল জানান, শনিবার লক্ষ্মীবাজারের একটি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজে যান আজিজুল। তার সঙ্গে ছিলেন আরও একজন সহকর্মী। কাজের একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছাদের ওপর পড়ে যান। ওই সময় তার সহকর্মী নামাজ পড়তে বাইরে ছিলেন। ফিরে এসে আজিজুলকে ছাদের ওপর পড়ে থাকতে দেখেন তিনি।পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিষয় : যুবকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট এসি সার্ভিসিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সূত্রাপুরে এসি সার্ভিসিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজারে এসি সার্ভিসিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার বিকেলে লক্ষ্মীবাজারের একটি বাসায় এসি সার্ভিসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একতলার ছাদের ওপর পড়ে যান আজিজুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আজিজুল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের আরিফ শেখের ছেলে। পেশায় তিনি ছিলেন এসি ইলেকট্রিশিয়ান। সূত্রাপুরের কুলুটোলা এলাকায় বসবাসের পাশাপাশি সেখানে তার এসি সার্ভিসিংয়ের একটি দোকানও রয়েছে।

আরও  পড়ুন, সকালেই রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে স্কুল-কলেজগামী ও কর্মজীবীরা

নিহতের চাচা বাদল জানান, শনিবার লক্ষ্মীবাজারের একটি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজে যান আজিজুল। তার সঙ্গে ছিলেন আরও একজন সহকর্মী। কাজের একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছাদের ওপর পড়ে যান। ওই সময় তার সহকর্মী নামাজ পড়তে বাইরে ছিলেন। ফিরে এসে আজিজুলকে ছাদের ওপর পড়ে থাকতে দেখেন তিনি।পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত