দৈনিক সংবাদ দিগন্ত

ট্রাফিক আইন ভাঙলেই মামলা রাজধানীতে কঠোর ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯৩৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।সোমবার ১৪ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন সড়কে দিনভর অভিযান পরিচালনা করে ডিএমপি ট্রাফিক বিভাগ। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়।ডিএমপির তথ্য অনুযায়ী ট্রাফিক রমনা বিভাগে বাস কভার্ডভ্যান সিএনজি ও মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে হয়েছে ১৭২টি মামলা।মতিঝিল বিভাগে ৩৩৯টি এবং ওয়ারী বিভাগে ৪৫২টি মামলা করা হয়েছে। তেজগাঁও বিভাগে ২২০টি মামলা হয়েছে।সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা ও মিরপুর ট্রাফিক বিভাগে। মিরপুরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৬১৫টি মামলা করা হয়েছে। আর উত্তরা বিভাগে হয়েছে ৬৬৬টি মামলা।

আরও  পড়ুন, হাতিরঝিলে মিলল পুলিশের খোয়া যাওয়া শটগান উদ্ধার

এ ছাড়া গুলশান ট্রাফিক বিভাগে ১৩৩টি মামলা করেছে পুলিশ।অভিযানকালে শুধু মামলা নয় বিভিন্ন অনিয়মে জড়িত যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় মোট ৬৪৬টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি ৪০১টি গাড়ি রেকার করা হয়েছে।পুলিশ বলছে রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে যানবাহন চালানো এবং সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : ট্রাফিক আইন মেট্রোপলিটন পুলিশ- কঠোর ডিএমপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক আইন ভাঙলেই মামলা রাজধানীতে কঠোর ডিএমপি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯৩৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।সোমবার ১৪ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন সড়কে দিনভর অভিযান পরিচালনা করে ডিএমপি ট্রাফিক বিভাগ। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়।ডিএমপির তথ্য অনুযায়ী ট্রাফিক রমনা বিভাগে বাস কভার্ডভ্যান সিএনজি ও মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে হয়েছে ১৭২টি মামলা।মতিঝিল বিভাগে ৩৩৯টি এবং ওয়ারী বিভাগে ৪৫২টি মামলা করা হয়েছে। তেজগাঁও বিভাগে ২২০টি মামলা হয়েছে।সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা ও মিরপুর ট্রাফিক বিভাগে। মিরপুরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৬১৫টি মামলা করা হয়েছে। আর উত্তরা বিভাগে হয়েছে ৬৬৬টি মামলা।

আরও  পড়ুন, হাতিরঝিলে মিলল পুলিশের খোয়া যাওয়া শটগান উদ্ধার

এ ছাড়া গুলশান ট্রাফিক বিভাগে ১৩৩টি মামলা করেছে পুলিশ।অভিযানকালে শুধু মামলা নয় বিভিন্ন অনিয়মে জড়িত যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় মোট ৬৪৬টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি ৪০১টি গাড়ি রেকার করা হয়েছে।পুলিশ বলছে রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে যানবাহন চালানো এবং সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x