দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, একদিনে ২২০১ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।সোমবার দিনব্যাপী পরিচালিত অভিযানে মোট ২ হাজার ২০১টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৪৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।ডিএমপির তথ্যমতে, সবচেয়ে বেশি ৪৪৬টি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে। এর পরেই রয়েছে উত্তরা বিভাগে ৪৩৪টি এবং মিরপুর বিভাগে ৪০৪টি মামলা।আরও  পড়ুন, বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধঅভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।পুলিশ বলছে, নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতেও ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, একদিনে ২২০১ মামলা