দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ডিএমপি, দুই দিনে ৩২০৬ মামলা

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ডিএমপি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।বৃহস্পতিবার ও শুক্রবার—৩ ও ৪ সেপ্টেম্বর—রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর বিভাগে। সেখানে ৬৬৯টি মামলা করা হয়েছে। এরপর উত্তরা বিভাগে ৬২০টি এবং মতিঝিল বিভাগে ৫১২টি মামলা হয়েছে।এ ছাড়া ওয়ারী বিভাগে ৪৪৫টি, গুলশান বিভাগে ২৭৩টি, তেজগাঁও বিভাগে ২৪৪টি, লালবাগ বিভাগে ২২৮টি এবং রমনা বিভাগে ২১৫টি মামলা করা হয়েছে।

আরও  পড়ুন, তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মোটরসাইকেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে।অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৮৭৮টি গাড়ি ডাম্পিং এবং ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পুলিশের পক্ষ থেকে সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত লেন ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।রাজধানীর যানজট ও সড়কে বিশৃঙ্খলা কমাতে ট্রাফিক আইন বাস্তবায়নে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বিষয় : ট্রাফিক আইন কঠোর ডিএমপি আইন লঙ্ঘনকারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ডিএমপি, দুই দিনে ৩২০৬ মামলা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।বৃহস্পতিবার ও শুক্রবার—৩ ও ৪ সেপ্টেম্বর—রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর বিভাগে। সেখানে ৬৬৯টি মামলা করা হয়েছে। এরপর উত্তরা বিভাগে ৬২০টি এবং মতিঝিল বিভাগে ৫১২টি মামলা হয়েছে।এ ছাড়া ওয়ারী বিভাগে ৪৪৫টি, গুলশান বিভাগে ২৭৩টি, তেজগাঁও বিভাগে ২৪৪টি, লালবাগ বিভাগে ২২৮টি এবং রমনা বিভাগে ২১৫টি মামলা করা হয়েছে।

আরও  পড়ুন, তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মোটরসাইকেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে।অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৮৭৮টি গাড়ি ডাম্পিং এবং ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পুলিশের পক্ষ থেকে সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত লেন ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।রাজধানীর যানজট ও সড়কে বিশৃঙ্খলা কমাতে ট্রাফিক আইন বাস্তবায়নে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত