রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন, ডেমরায় মাদক সেবন নিয়ে বিরোধ, রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।ঘটনার বিষয়ে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয় : দুর্ঘটনা ট্রেনের ধাক্কা অজ্ঞাতপরিচয়

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন, ডেমরায় মাদক সেবন নিয়ে বিরোধ, রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।ঘটনার বিষয়ে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন