দৈনিক সংবাদ দিগন্ত

ট্রেনের ধাক্কায় রাজধানীতে প্রাণ হারালেন পথচারী

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজমহল হোসাইন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।নিহত আজমহল হোসাইন কুমিল্লা মুরাদনগর উপজেলার পান্তি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর সদরঘাট এলাকায় একটি পাইকারি পাঞ্জাবির দোকানে কর্মরত ছিলেন।আরো পড়ুন , কামরাঙ্গীরচরে হোস্টেলের বাথরুমে শ্রমিকের গলা কাটা মরদেহ, হত্যার অভিযোগপরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই সকালে কদমতলী মোহাম্মদ বাগ এলাকার ভাড়া বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। এরপর দয়াগঞ্জ এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ট্রেনের ধাক্কায় রাজধানীতে প্রাণ হারালেন পথচারী