রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে।দুপুর পৌনে ২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন মালিবাগ রেলগেট এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে বক্কর (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন , ডিএমপির ট্রাফিক অভিযানে রাজধানীজুড়ে কড়া নজরদারি, হাজারের বেশি মামলা
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার সময় তিনি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প জানায়, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : মালিবাগ ট্রেনের ধাক্কা পথচারীর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে।দুপুর পৌনে ২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন মালিবাগ রেলগেট এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে বক্কর (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন , ডিএমপির ট্রাফিক অভিযানে রাজধানীজুড়ে কড়া নজরদারি, হাজারের বেশি মামলা
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার সময় তিনি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প জানায়, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন