দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ডিএমপির ট্রাফিক অভিযানে রাজধানীজুড়ে কড়া নজরদারি, হাজারের বেশি মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।অভিযানে একদিনেই করা হয়েছে ১ হাজার ১১৪টি মামলা।এছাড়া ৩৫৭টি যানবাহন ডাম্পিং এবং ১৮২টি গাড়ি রেকার করা হয়েছে।শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক বিভাগ।রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন।ডিএমপির তথ্য অনুযায়ী, বিভিন্ন ট্রাফিক বিভাগে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

আরো পড়ুন , জ্বালানি সংকটে নাকাল রাজধানী, ১২ ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না তেল

রমনা বিভাগে মোট ৪৮টি, লালবাগে ৬৮টি, মতিঝিলে ৩২৬টি, ওয়ারীতে ৭০টি, তেজগাঁওয়ে ১৩৭টি, মিরপুরে ১৩৫টি, উত্তরা বিভাগে ৮৯টি এবং গুলশান বিভাগে সর্বোচ্চ ২৪১টি মামলা হয়েছে।অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।অবৈধ পার্কিং, ট্রাফিক সিগন্যাল অমান্য করা এবং লাইসেন্সবিহীন যান চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

বিষয় : অভিযান ট্রাফিক মেট্রোপলিটন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ডিএমপির ট্রাফিক অভিযানে রাজধানীজুড়ে কড়া নজরদারি, হাজারের বেশি মামলা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।অভিযানে একদিনেই করা হয়েছে ১ হাজার ১১৪টি মামলা।এছাড়া ৩৫৭টি যানবাহন ডাম্পিং এবং ১৮২টি গাড়ি রেকার করা হয়েছে।শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক বিভাগ।রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন।ডিএমপির তথ্য অনুযায়ী, বিভিন্ন ট্রাফিক বিভাগে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

আরো পড়ুন , জ্বালানি সংকটে নাকাল রাজধানী, ১২ ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না তেল

রমনা বিভাগে মোট ৪৮টি, লালবাগে ৬৮টি, মতিঝিলে ৩২৬টি, ওয়ারীতে ৭০টি, তেজগাঁওয়ে ১৩৭টি, মিরপুরে ১৩৫টি, উত্তরা বিভাগে ৮৯টি এবং গুলশান বিভাগে সর্বোচ্চ ২৪১টি মামলা হয়েছে।অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।অবৈধ পার্কিং, ট্রাফিক সিগন্যাল অমান্য করা এবং লাইসেন্সবিহীন যান চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত