রাজধানীতে জ্বালানি সংকট এখন চরমে। তেলের জন্য হাহাকার যেন প্রতিটি সড়কের মোড়ে মোড়ে।পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এমন পরিস্থিতিতে চালকদের দিনের বড় একটি সময় কাটছে শুধু তেলের অপেক্ষায়।সরকার বলছে, জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন।শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা।অনেকের অভিযোগ, তেলের সিরিয়াল পেতে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
আরো পড়ুন , রাজধানীতে অবৈধ অটোরিকশার দাপট
মতিঝিলে মেঘনা পেট্রোলপাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলচালক জামিল আহমেদ বলেন, “১০ বছর ধরে বাইক চালাই, এমন কষ্ট কখনো দেখিনি। রাত জেগে দাঁড়িয়েও তেল পাচ্ছি না।”আরেক চালক কালাম আজাদ জানান, “গত সপ্তাহে ১৪ ঘণ্টা অপেক্ষা করে তেল পেয়েছি। এখন জরুরি প্রয়োজন ছাড়া বাইক বের করছি না।”তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় অনেকেই ঠিকমতো খাবারও খেতে পারছেন না। চুরির ভয়ে গাড়ি রেখে দূরে যাওয়ারও সুযোগ নেই।সব মিলিয়ে, জ্বালানি সংকট এখন শুধু সরবরাহের সমস্যা নয়—এটি নগরবাসীর প্রতিদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।
বিষয় : পেট্রোল জ্বালানি সংকট দীর্ঘ লাইন

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন