রাজধানীর হাতিরঝিল লেক থেকে পুলিশের খোয়া যাওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।সোমবার হাতিরঝিল ডাব্লিউ ব্রিজ ও রামপুরা ব্রিজের মাঝামাঝি স্লুইস গেটের সামনে থেকে শটগানটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, দুপুর ২টার দিকে হাতিরঝিল লেকে হারিয়ে যাওয়া একটি ফোন খুঁজতে নামেন ওই এলাকার বাসিন্দা সেলিম গাজী। খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে শটগানটি দেখতে পান তিনি।পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে। রাত ৯টার দিকে শটগানটি থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন, দাবানল সংসদের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন স্থানীয়রা
উদ্ধার করা শটগানটি কালো রঙের। পুলিশ জানিয়েছে, এটি ব্রাজিলের তৈরি। অস্ত্রটির গায়ে ‘৫এইচআর১৬৫৪৪০’ এবং ‘এসটি-১২ বিপি-এমটিসিএল’ লেখা রয়েছে।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, লেক থেকে একটি শটগান পাওয়া গেছে। এটি ২০২৪ সালের অভ্যুত্থানের সময় পুলিশের খোয়া যাওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানিয়েছে পুলিশ।লেকের পানিতে দীর্ঘদিন পড়ে থাকা অস্ত্রটি কীভাবে সেখানে গেল এবং এটি খোয়া যাওয়ার পর এতদিন কীভাবে সেখানে ছিল তা খতিয়ে দেখবে পুলিশ।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন