রাজধানী ঢাকার সড়ক এখন চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর শিথিলতার কারণে শহরের যানবাহন চলাচল প্রায় ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে।অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক এখন শুধু অলিগলিতেই নয়, গুলশান-বনানীর মতো অভিজাত এলাকার প্রধান সড়কেও দাপিয়ে চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পুরনো বাসের যত্রতত্র থামানো, বেপরোয়া প্রাইভেট কার ও মোটরসাইকেলের অতিরিক্ত গতি।ফলে রাজধানীতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও সড়ক বিশৃঙ্খলা। বিশেষ করে ব্যাটারিচালিত তিন চাকার নতুন ধরনের যান দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন , মিরপুরজুড়ে চাঁদাবাজ সিন্ডিকেট, মাসে হাতবদল অন্তত ৬ কোটি টাকাপরিবহন বিশেষজ্ঞদের মতে, ঢাকায় পরিকল্পিত সড়কের ঘাটতি রয়েছে। শহরের প্রয়োজন অনুযায়ী যেখানে ২৫ শতাংশ সড়ক থাকা দরকার, সেখানে রয়েছে মাত্র প্রায় ৬ শতাংশ। এই সীমিত অবকাঠামোয় অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।বিশেষজ্ঞরা আরও বলছেন, নিবন্ধন ও লাইসেন্সবিহীন এসব যানবাহনের পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, যা চাঁদাবাজির সঙ্গেও জড়িত থাকতে পারে।ধারণা করা হচ্ছে, রাজধানীতে এখন প্রায় ১০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, যা সড়ক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অচল করে দিচ্ছে।এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ ১৪ মে ঢাকার দুই সিটি করপোরেশন, ডিএমপি ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে।আরও পড়ুন , সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নে বড় উদ্যোগ, উচ্ছেদ হবে অবৈধ কাউন্টার