দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপির বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা পরিকল্পনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলসহ সব শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি।মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।তিনি বলেন, ২৬ জুন অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা প্রস্তুত রাখা হয়েছে। মিছিলটি সকাল ১০টায় হোসেনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডি লেক কারবালা পর্যন্ত নির্ধারিত রুটে সম্পন্ন হবে।ডিএমপি কমিশনার জানান, মিছিলের পুরো রুটজুড়ে ট্রাফিক ডাইভারশন থাকবে এবং যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের টিম, 

আরও  পড়ুন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

অ্যাম্বুলেন্স এবং পানিতে দুর্ঘটনা এড়াতে ডুবুরি দলও প্রস্তুত রাখা হবে।তিনি আরও বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, লাঠি, ছুরি বা আতশবাজি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকবে।গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানান তিনি। সন্দেহজনক কিছু দেখা গেলে ৯৯৯ বা ডিএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।ডিএমপি আশা প্রকাশ করেছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এবারও আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

বিষয় : ডিএমপি নিরাপত্তা ট্রাফিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপির বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলসহ সব শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি।মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।তিনি বলেন, ২৬ জুন অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা প্রস্তুত রাখা হয়েছে। মিছিলটি সকাল ১০টায় হোসেনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডি লেক কারবালা পর্যন্ত নির্ধারিত রুটে সম্পন্ন হবে।ডিএমপি কমিশনার জানান, মিছিলের পুরো রুটজুড়ে ট্রাফিক ডাইভারশন থাকবে এবং যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের টিম, 

আরও  পড়ুন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

অ্যাম্বুলেন্স এবং পানিতে দুর্ঘটনা এড়াতে ডুবুরি দলও প্রস্তুত রাখা হবে।তিনি আরও বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, লাঠি, ছুরি বা আতশবাজি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকবে।গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানান তিনি। সন্দেহজনক কিছু দেখা গেলে ৯৯৯ বা ডিএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।ডিএমপি আশা প্রকাশ করেছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এবারও আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত