দৈনিক সংবাদ দিগন্ত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার চট্টগ্রাম কলেজ মিলনায়তনে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী জানান, এবার ফল প্রকাশের আগে সব বোর্ডের খাতা র‍্যান্ডমভাবে যাচাই করা হবে, যাতে কোনো শিক্ষক বা পরীক্ষকের মাধ্যমে নম্বর কম বা বেশি দেওয়ার অনিয়ম না ঘটে। তিনি বলেন, মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের কঠোর নির্দেশ

এর আগে গত ৮ জুন সংবাদ সম্মেলনেও ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২০ জুলাই নির্ধারণের কথা জানানো হয়েছিল।উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং তা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো ফল প্রকাশ হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির কার্যক্রমও স্বাভাবিকভাবে এগিয়ে যাবে।

বিষয় : এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার চট্টগ্রাম কলেজ মিলনায়তনে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী জানান, এবার ফল প্রকাশের আগে সব বোর্ডের খাতা র‍্যান্ডমভাবে যাচাই করা হবে, যাতে কোনো শিক্ষক বা পরীক্ষকের মাধ্যমে নম্বর কম বা বেশি দেওয়ার অনিয়ম না ঘটে। তিনি বলেন, মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের কঠোর নির্দেশ

এর আগে গত ৮ জুন সংবাদ সম্মেলনেও ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২০ জুলাই নির্ধারণের কথা জানানো হয়েছিল।উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং তা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো ফল প্রকাশ হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির কার্যক্রমও স্বাভাবিকভাবে এগিয়ে যাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত