রাজধানীর বাবুবাজার ও বাদামতলী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। অভিযানে অবৈধ পার্কিং ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ২১টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ফুটপাত দখল করে অবৈধভাবে হোটেল পরিচালনার অভিযোগে এক কর্মচারীকে।বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত চলে এ অভিযান।অভিযানে বাবুবাজার ব্রিজের নিচে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইজারা বাতিল করা চারটি ব্লকের অবৈধ স্থাপনা ও পার্কিং সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাদামতলী থেকে ওয়াচঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে থাকা অবৈধ পার্কিং, ফলের দোকানসহ সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা এবং অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের অভিযোগে বাস,
আরও পড়ুন, চাঁদা না দিলে বাড়ি দখলের হুমকি, পল্লবীতে বৃদ্ধার মামলা
লরি, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে করা হয় ২১টি মামলা। এসব মামলায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।লালবাগ ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. মফিজুল ইসলাম বলেন, অবৈধ পার্কিং ও সড়ক অবরোধের কারণে এসব মামলা করা হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে ভারী যানবাহন চলাচল বা পার্কিং করলে ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, রাস্তার ওপর ট্রাক রেখে পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। ট্রাক রাখার জন্য নির্ধারিত স্থান ব্যবহার করতে হবে।এদিকে ফুটপাত ও সড়ক দখল, অবৈধ পার্কিং এবং চাঁদাবাজি বন্ধে এসব স্থান ভবিষ্যতে ইজারা না দিতে সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।পুলিশ জানিয়েছে, বাবুবাজার ও বাদামতলী এলাকায় দখল, অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : ট্রাফিক সড়ক দখলমুক্ত ফুটপাত দখল

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন