দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চাঁদা না দিলে বাড়ি দখলের হুমকি, পল্লবীতে বৃদ্ধার মামলা

চাঁদা না দিলে বাড়ি দখলের হুমকি

রাজধানীর পল্লবীতে ৬০ বছর বয়সী এক নারীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিলে বসতবাড়ি দখল এবং তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আছিয়া।এ ঘটনায় মঙ্গলবার রাতে পল্লবী থানায় মামলা করেছেন তিনি। মামলায় রাসেল, ইব্রাহীম, শাহিন, নওশাদ ও অমিত নামে পাঁচজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, পল্লবী থানার মিরপুর-১১ নম্বর রাবেদা ক্যাম্প এলাকায় আছিয়ার একটি বাড়ি রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন সময় সেখানে গিয়ে শান্তিতে বসবাস করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে আসছিলেন। এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ না করলে বাড়ি দখল এবং তাকে ও পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এজাহারে আরও বলা হয়, গত ২১ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আছিয়ার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে ও পরিবারের সদস্যদের গালিগালাজ করে ফের ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

আরও  পড়ুন, কমলাপুর থেকে তিনবার ছাড়ল, তিনবারই ফিরল সিল্কসিটি সাড়ে ২ ঘণ্টা পর যাত্রা

আছিয়া চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এক নম্বর আসামি রাসেল পিস্তল বের করে গুলি করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন।তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্তরা তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দিয়ে চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা কয়েকজনও এ ঘটনায় অংশ নেন। তাদের কয়েকজন স্থানীয়ভাবে ‘আশিক গ্যাং গ্রুপ’-এর সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তিনি। ভবিষ্যতে চাঁদার টাকা না দিলে নিজের ও পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছেন আছিয়া।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিষয় : বৃদ্ধার মামলা চাঁদা না

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চাঁদা না দিলে বাড়ি দখলের হুমকি, পল্লবীতে বৃদ্ধার মামলা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত