দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কমলাপুর থেকে তিনবার ছাড়ল, তিনবারই ফিরল সিল্কসিটি সাড়ে ২ ঘণ্টা পর যাত্রা

তিনবারই ফিরল সিল্কসিটি সাড়ে ২ ঘণ্টা পর যাত্রা

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ের প্রায় পৌনে তিন ঘণ্টা পর যাত্রা শুরু করেছে সিল্কসিটি এক্সপ্রেস। এর মধ্যেই তিনবার স্টেশন থেকে ছাড়ার পর আবারও ফিরে এসেছে ট্রেনটি। ইঞ্জিন ও পাওয়ার কারের ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।মঙ্গলবার দুপুর আড়াইটায় কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিকাল সোয়া ৫টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।এর আগে তিন দফা ট্রেনটি ছাড়ার চেষ্টা করা হয়। প্রথমবার ছাড়ার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আবার স্টেশনে ফিরে আসে। দ্বিতীয়বার ছাড়ার ১০ থেকে ১২ মিনিট পর ফিরে আসে। তৃতীয়বারও ছাড়ার পর আবার স্টেশনে ফেরত আনা হয়।

আরও  পড়ুন, আব্দুল্লাহপুরে রাহিমের দাপটে হোটেল সি-গাল ও রাজমনিতে নারী-মাদক সিন্ডিকেট

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ট্রেনটির পাওয়ার কার ও ইঞ্জিনে ত্রুটি থাকায় বারবার ফিরিয়ে এনে ত্রুটি মেরামতের চেষ্টা করা হয়। একেকবার একেক প্ল্যাটফর্মে ট্রেনটি ফেরত আনতে হয়েছে।সাড়ে ৫টার পর ট্রেনটি কমলাপুর ছাড়লেও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নির্ধারিত বিরতির চেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকে। পরে টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটারেও হঠাৎ দাঁড়িয়ে যায় ট্রেনটি। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।যাত্রীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পাশাপাশি বিনা টিকিটের যাত্রী ও সিটবিহীন যাত্রীদের ওঠানামায় এসি কোচেও তৈরি হয় বিশৃঙ্খলা।রেলওয়ের মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পুরোনো ইঞ্জিন, রক্ষণাবেক্ষণের ঘাটতি ও নানা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই শিডিউল বিপর্যয় হচ্ছে। ফলে ট্রেনযাত্রায় ভোগান্তি কমার বদলে দিন দিন বাড়ছে।

বিষয় : ট্রেন নির্ধারিত সিল্কসিটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কমলাপুর থেকে তিনবার ছাড়ল, তিনবারই ফিরল সিল্কসিটি সাড়ে ২ ঘণ্টা পর যাত্রা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ের প্রায় পৌনে তিন ঘণ্টা পর যাত্রা শুরু করেছে সিল্কসিটি এক্সপ্রেস। এর মধ্যেই তিনবার স্টেশন থেকে ছাড়ার পর আবারও ফিরে এসেছে ট্রেনটি। ইঞ্জিন ও পাওয়ার কারের ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।মঙ্গলবার দুপুর আড়াইটায় কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিকাল সোয়া ৫টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।এর আগে তিন দফা ট্রেনটি ছাড়ার চেষ্টা করা হয়। প্রথমবার ছাড়ার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আবার স্টেশনে ফিরে আসে। দ্বিতীয়বার ছাড়ার ১০ থেকে ১২ মিনিট পর ফিরে আসে। তৃতীয়বারও ছাড়ার পর আবার স্টেশনে ফেরত আনা হয়।

আরও  পড়ুন, আব্দুল্লাহপুরে রাহিমের দাপটে হোটেল সি-গাল ও রাজমনিতে নারী-মাদক সিন্ডিকেট

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ট্রেনটির পাওয়ার কার ও ইঞ্জিনে ত্রুটি থাকায় বারবার ফিরিয়ে এনে ত্রুটি মেরামতের চেষ্টা করা হয়। একেকবার একেক প্ল্যাটফর্মে ট্রেনটি ফেরত আনতে হয়েছে।সাড়ে ৫টার পর ট্রেনটি কমলাপুর ছাড়লেও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নির্ধারিত বিরতির চেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকে। পরে টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটারেও হঠাৎ দাঁড়িয়ে যায় ট্রেনটি। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।যাত্রীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পাশাপাশি বিনা টিকিটের যাত্রী ও সিটবিহীন যাত্রীদের ওঠানামায় এসি কোচেও তৈরি হয় বিশৃঙ্খলা।রেলওয়ের মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পুরোনো ইঞ্জিন, রক্ষণাবেক্ষণের ঘাটতি ও নানা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই শিডিউল বিপর্যয় হচ্ছে। ফলে ট্রেনযাত্রায় ভোগান্তি কমার বদলে দিন দিন বাড়ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত