দৈনিক সংবাদ দিগন্ত

ঈদে কমছে মেট্রোরেলের ট্রিপ, ঈদের দিন থাকবে বন্ধ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সাত দিনের মধ্যে ছয় দিন সীমিত ট্রিপে চলবে রাজধানীর মেট্রোরেল। তবে ঈদের দিন সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল এ তথ্য জানিয়েছে।আরও পড়ুন, ঈদযাত্রায় ঢাকা ছাড়বে কোটি মানুষ ৯৪ পয়েন্টে যানজটের শঙ্কাবৃহস্পতিবার (২১ মে) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-৬–এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির সময় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে। অথচ সাধারণ সময়ে এ রুটে দৈনিক ২৮০ থেকে ৩০০টি ট্রিপ পরিচালিত হয়।আরও পড়ুন, মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায় যাত্রা শুরু করবে। উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে।ঈদের ছুটিতে ট্রেন চলাচলের ব্যবধান সর্বনিম্ন ১২ মিনিট এবং সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। যাত্রীচাপ বিবেচনায় ট্রিপ সংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় সাতটি ট্রেনসেট পরিচালিত হবে।আরও পড়ুন, নৌ পুলিশের সাত দিনের অভিযানে বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ৩০২এছাড়া সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও এমআরটি এবং র‍্যাপিড পাসে টাকা রিচার্জ করা যাবে। শুক্রবার বিকেল ২টা ৪৫ মিনিট থেকে উত্তরা উত্তর এবং বিকেল ৩টা ৫ মিনিট থেকে মতিঝিল স্টেশনে টিকিট বিক্রি শুরু হবে। রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনগুলোর টিকিট বিক্রয় অফিস ও টিকিট মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময় অনুযায়ী র‍্যাপিড পাস ব্যবহার করে যাত্রা করা যাবে।

ঈদে কমছে মেট্রোরেলের ট্রিপ, ঈদের দিন থাকবে বন্ধ