দৈনিক সংবাদ দিগন্ত

ঈদুল আজহা ঘিরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ২১ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়েসংস্থাটি জানিয়েছে, আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে।ঈদযাত্রার জন্য ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট, ১৪ মে ২৪ মের এবং ১৫ মে পাওয়া যাবে ২৫ মের টিকিট। এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন দিনের টিকিট বিক্রি করা হবে।ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মের টিকিট পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত টিকিট বিক্রি হবে।

আরও পড়ুন , উত্তর-পূর্বাঞ্চলে ৯ নদীর পানি বিপৎসীমার ওপর, অবনতির পথে বন্যা পরিস্থিতি

রেলওয়ে নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদ যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বাধিক চারটি টিকিট নেওয়া যাবে।এছাড়া অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না বলেও জানানো হয়েছে।যাত্রীদের সুবিধার জন্য মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।ফিরতি টিকিটও প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিক্রি করা হবে।

বিষয় : টিকিট ট্রেন ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদুল আজহা ঘিরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ২১ মে

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়েসংস্থাটি জানিয়েছে, আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে।ঈদযাত্রার জন্য ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট, ১৪ মে ২৪ মের এবং ১৫ মে পাওয়া যাবে ২৫ মের টিকিট। এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন দিনের টিকিট বিক্রি করা হবে।ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মের টিকিট পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত টিকিট বিক্রি হবে।

আরও পড়ুন , উত্তর-পূর্বাঞ্চলে ৯ নদীর পানি বিপৎসীমার ওপর, অবনতির পথে বন্যা পরিস্থিতি

রেলওয়ে নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদ যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বাধিক চারটি টিকিট নেওয়া যাবে।এছাড়া অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না বলেও জানানো হয়েছে।যাত্রীদের সুবিধার জন্য মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।ফিরতি টিকিটও প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিক্রি করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত