ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
আরও পড়ুন, বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দিল লাবিব
রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকামুখী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
আরও পড়ুন, ‘মার্ডার ফিরোজ’ গ্রেপ্তার হয়নি ১৫ দিনেও, ক্ষোভে সড়ক অবরোধ
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু করে।
আরও পড়ুন, হাওরে ঈদের আনন্দ ম্লান, কম দামে গরু বিক্রিতে বাধ্য কৃষক
উদ্ধারকারী দলের প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে বগিটি সরিয়ে রেললাইন সচল করা সম্ভব হয়। পরে সকাল ৮টা থেকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানা গেছে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন