দৈনিক সংবাদ দিগন্ত

ঝিনাইদহে মোটরসাইকেল হর্নকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।আরও পড়ুন, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্যমুক্ত সিলেট নগরীবৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার পাখিমারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের দিন বিকেলে বরইতলার মাঠ এলাকায় মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে দুই ব্যক্তির মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেই বিরোধ দ্রুত দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।আরও পড়ুন, ‘ছেলেডা মাংসের লাগি কানতাছে, কেউ দিতে আসে নাই’সংঘর্ষে হরিশপুর ও পাখিমারা গ্রামের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের মধ্যে দেলোয়ার হোসেন ও আবু তালেবকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।আরও পড়ুন, চামড়া কিনে বিপাকে ফটিকছড়ির মৌসুমি ব্যবসায়ীরাএ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহে মোটরসাইকেল হর্নকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১