দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৩২ লাখ টাকার বাজেট ঘোষণা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ও জন কল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করা হয়। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন আহাম্মেদ ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকার বাজেট ঘোষনা করেন।

আরও পড়ুন, গুণীজনের সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট পেলেন কবি ও কথাসাহ্যিতিক টি এম মনোয়ার হোসেন

যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ও যাদবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন, রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

সভায় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইউনিয়ন পরিষদের মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন, লামা উপজেলার ফাঁসিয়াখালি বালু মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জব্দ ৫ শ্যালো মেশিন

সভায় চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন আহাম্মেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা ও মতামত দেওয়ার আহ্বান জানান। 

বিষয় : ঝিনাইদহ মহেশপুর বাজেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৩২ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ও জন কল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করা হয়। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন আহাম্মেদ ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকার বাজেট ঘোষনা করেন।

আরও পড়ুন, গুণীজনের সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট পেলেন কবি ও কথাসাহ্যিতিক টি এম মনোয়ার হোসেন

যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ও যাদবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন, রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

সভায় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইউনিয়ন পরিষদের মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন, লামা উপজেলার ফাঁসিয়াখালি বালু মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জব্দ ৫ শ্যালো মেশিন

সভায় চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন আহাম্মেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা ও মতামত দেওয়ার আহ্বান জানান। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত