দৈনিক সংবাদ দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।এর আগে গত ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী রাষ্ট্রপতি তৃতীয় অধিবেশন আহ্বান করেন।নতুন এই অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরও  পড়ুন, বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি-সিইসি বৈঠক, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনাএকই সঙ্গে সংসদ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।এদিকে সংসদের তৃতীয় অধিবেশন কতদিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনটি ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে।অধিবেশনে জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি সংসদীয় কমিটি গঠন, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে সংসদ সদস্যদের বক্তব্য ও আলোচনা গুরুত্ব পেতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু