বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি হয়নি বলে দাবি করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।সোমবার রাজধানীর কারওয়ান বাজার আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাজেট পরবর্তী সময়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং অধিকাংশ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত আছে।প্রতিমন্ত্রী আরও জানান, সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে এবং ক্রেতারা তুলনামূলকভাবে স্বস্তিতে আছেন।
আরও পড়ুন, প্রথম ১৩ দিনে রেমিট্যান্স ১৩৬ কোটি ডলার, রেকর্ড প্রবাহে অর্থনীতিতে স্বস্তি
বাজারে কৃত্রিম সংকট বা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।তিনি বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কমে।এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি পাইকারি ও খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বিষয় : বাজেট মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয়

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন