প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বাজেট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। তাঁর ভাষায়, এবারের বাজেট একটি অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ বাজেট।শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেট প্রণয়নে সরকার সর্বোচ্চ শ্রম ও প্রচেষ্টা দিয়েছে। তবে কতটা সফল হয়েছে, তার মূল্যায়ন করবেন দেশের জনগণ।অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট একটি ভিন্ন প্রেক্ষাপটে প্রণয়ন করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের অধীনে এই বাজেট তৈরি করতে হয়েছে। জনগণের প্রত্যাশা অনেক বেশি থাকলেও সীমিত সময়ের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে।
আরও পড়ুন, গরমের দাপট কমিয়ে ঢাকায় ঝরল স্বস্তির বৃষ্টি নগরজুড়ে প্রশান্তির ছোঁয়া
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে বাজেট চিন্তার অংশ করার চেষ্টা করা হয়েছে এবং এমন কেউ নেই, যিনি এই বাজেটের আওতার বাইরে রয়েছেন।অর্থমন্ত্রী আরও জানান, অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং এতদিন অর্থনৈতিক ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকেও মূল ধারায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।তিনি বলেন, অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপও প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বিষয় : অর্থবছর বাজেট বাজেট-পরবর্তী

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন