দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাজেটে করের চাপ, বাড়তে পারে সিগারেট-গাড়িসহ নানা পণ্যের দাম

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপিত এ বাজেটে বেশ কিছু পণ্যের ওপর কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে বাজারে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।প্রস্তাবিত বাজেটে সিগারেটের চারটি স্তরেই মূল্য বৃদ্ধি করা হয়েছে। নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি-উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। 

আরও  পড়ুন , শিক্ষা বিপ্লবের পথে সরকার, বিনামূল্যে উচ্চশিক্ষা ও এআইভিত্তিক শিক্ষার ঘোষণা

পাশাপাশি নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।দেশীয় উৎপাদকদের সুরক্ষার লক্ষ্যে আমদানি করা কাজুবাদামের শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম বাড়তে পারে।বিলাসবহুল গাড়ির ওপরও করের চাপ বাড়ানো হয়েছে। বিশেষ করে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত গাড়ির করহার এবং অগ্রিম আয়কর বৃদ্ধি করা হয়েছে।এছাড়া রড, ইস্পাতজাত পণ্য, কিছু আমদানিকৃত মাছ, হেলিকপ্টার এবং জুয়ার আয়ের ওপরও নতুন কর ও শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।অর্থনীতিবিদরা বলছেন, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যে কর বৃদ্ধি রাজস্ব আদায়ে সহায়ক হলেও এর প্রভাব বাজারমূল্যেও পড়বে।

বিষয় : বাজেট পণ্যের দাম প্রস্তাবিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাজেটে করের চাপ, বাড়তে পারে সিগারেট-গাড়িসহ নানা পণ্যের দাম

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপিত এ বাজেটে বেশ কিছু পণ্যের ওপর কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে বাজারে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।প্রস্তাবিত বাজেটে সিগারেটের চারটি স্তরেই মূল্য বৃদ্ধি করা হয়েছে। নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি-উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। 

আরও  পড়ুন , শিক্ষা বিপ্লবের পথে সরকার, বিনামূল্যে উচ্চশিক্ষা ও এআইভিত্তিক শিক্ষার ঘোষণা

পাশাপাশি নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।দেশীয় উৎপাদকদের সুরক্ষার লক্ষ্যে আমদানি করা কাজুবাদামের শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম বাড়তে পারে।বিলাসবহুল গাড়ির ওপরও করের চাপ বাড়ানো হয়েছে। বিশেষ করে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত গাড়ির করহার এবং অগ্রিম আয়কর বৃদ্ধি করা হয়েছে।এছাড়া রড, ইস্পাতজাত পণ্য, কিছু আমদানিকৃত মাছ, হেলিকপ্টার এবং জুয়ার আয়ের ওপরও নতুন কর ও শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।অর্থনীতিবিদরা বলছেন, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যে কর বৃদ্ধি রাজস্ব আদায়ে সহায়ক হলেও এর প্রভাব বাজারমূল্যেও পড়বে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত