শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ বৃদ্ধির বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, মিড-ডে মিল, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গঠনে একাধিক কর্মসূচি অন্তর্ভুক্ত হতে যাচ্ছে নতুন বাজেটে। বিস্তারিত জানাচ্ছেন...শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে একাধিক যুগান্তকারী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নারী শিক্ষাকে আরও এগিয়ে নিতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হতে পারে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহের উদ্যোগও নেওয়া হচ্ছে।
আরও পড়ুন, নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু
শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ধাপে ধাপে সারাদেশে মিড-ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও হাইজিন সুবিধা বাড়ানোর উদ্যোগও থাকছে।প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।শুধু প্রযুক্তিই নয়, শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন বাজেটে। বিতর্ক, বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমকে মূলধারায় আনার পাশাপাশি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণার মাধ্যমে চাপমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিষয় : বিনামূল্যে ঘোষণা উচ্চশিক্ষা

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন