দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন

প্রতারণার মামলায় সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ আদেশ

‘সংখ্যা নয়, সক্ষমতাই হবে শক্তি’সেনা আধুনিকায়নে নতুন বার্তা প্রধানমন্ত্রীর

বঙ্গভবনকে বিদায়, গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঢাকায় বাড়ছে খুন ও সশস্ত্র হামলা, নিরাপত্তাহীনতায় নগরবাসী

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালনের সূচনা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

সেনা পদোন্নতিতে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

দেশের অর্থনীতির আগামী এক বছরের পথচলার রূপরেখা নিয়ে জাতীয় সংসদে শুরু হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন। নতুন সরকারের হয়ে এটি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে ৫৫তম জাতীয় বাজেট। বিস্তারিত জানাচ্ছেন ...।বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা।এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন, বাজেটে ‘কৃষক কার্ড’ খাতে ১,০৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, উপকারভোগী ৪২ লাখ কৃষক

সরকারি সূত্র অনুযায়ী, আসন্ন অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং বিনিয়োগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।এদিকে নতুন বাজেটকে ঘিরে ব্যবসায়ী, বিনিয়োগকারী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কর কাঠামো, সামাজিক সুরক্ষা কর্মসূচি, কৃষি সহায়তা এবং শিল্পখাতের প্রণোদনা বিষয়ে কী ঘোষণা আসে, সেদিকে নজর সবার।নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এটি শুধু একটি অর্থনৈতিক দলিল নয়, বরং আগামী দিনের উন্নয়ন কৌশল ও রাজনৈতিক অঙ্গীকারেরও প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন বাজেট বক্তৃতার বিস্তারিত ঘোষণার দিকে তাকিয়ে আছে পুরো দেশ।

বিষয় : অর্থনৈতিক রূপরেখা বাজেট উপস্থাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

দেশের অর্থনীতির আগামী এক বছরের পথচলার রূপরেখা নিয়ে জাতীয় সংসদে শুরু হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন। নতুন সরকারের হয়ে এটি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে ৫৫তম জাতীয় বাজেট। বিস্তারিত জানাচ্ছেন ...।বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা।এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন, বাজেটে ‘কৃষক কার্ড’ খাতে ১,০৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, উপকারভোগী ৪২ লাখ কৃষক

সরকারি সূত্র অনুযায়ী, আসন্ন অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং বিনিয়োগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।এদিকে নতুন বাজেটকে ঘিরে ব্যবসায়ী, বিনিয়োগকারী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কর কাঠামো, সামাজিক সুরক্ষা কর্মসূচি, কৃষি সহায়তা এবং শিল্পখাতের প্রণোদনা বিষয়ে কী ঘোষণা আসে, সেদিকে নজর সবার।নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এটি শুধু একটি অর্থনৈতিক দলিল নয়, বরং আগামী দিনের উন্নয়ন কৌশল ও রাজনৈতিক অঙ্গীকারেরও প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন বাজেট বক্তৃতার বিস্তারিত ঘোষণার দিকে তাকিয়ে আছে পুরো দেশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত