দৈনিক সংবাদ দিগন্ত

‘২০২৪ ভুলে যাবেন না’, সরকারকে আসিফ মাহমুদের সতর্কবার্তা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে সরকারকে হুঁশিয়ার করেছেন দলটির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা যদি ভায়োলেন্স বা সহিংসতা বেছে নেন, তাহলে আমাদেরও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।”

আরও পড়ুন, পল্লবীর রামিসা হত্যা: আইনি লড়াইয়ে শিশির মনির

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। এ সময় ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার খবর এলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বিক্ষোভ শুরু হয়।

বিশেষ অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিরোধী পক্ষ থেকে সদিচ্ছা দেখানো হলেও সরকার রাজনৈতিকভাবে সহিংস পথ বেছে নিচ্ছে। তিনি বলেন, “আমাদের বয়স কম, রক্ত গরম—তবে কখন কীভাবে কাজ করতে হয়, তা আমরা জানি। কিন্তু সহিংসতাকে যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে নেওয়া হয়, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা দেশের মানুষ দেখেছে।”

আরও পড়ুন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

তিনি হামলাকারীদের রাতের মধ্যেই গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য শুভ ফল বয়ে আনবে না। আসিফ মাহমুদ আরও বলেন, বর্তমান সময়ে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে এবং দায়িত্ব পালনে স্বরাষ্ট্রমন্ত্রীর অনীহার অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ৮ নেতাসহ মামলা

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জড়িত ছিলেন। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক সহিংসতার পথ বেছে নিলে এর পরিণতি ভালো হবে না। অনুষ্ঠান শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।

বিষয় : ঝিনাইদহ এনসিপি আসিফ মাহমুদ নাসীরুদ্দীন পাটওয়ারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

‘২০২৪ ভুলে যাবেন না’, সরকারকে আসিফ মাহমুদের সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে সরকারকে হুঁশিয়ার করেছেন দলটির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা যদি ভায়োলেন্স বা সহিংসতা বেছে নেন, তাহলে আমাদেরও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।”

আরও পড়ুন, পল্লবীর রামিসা হত্যা: আইনি লড়াইয়ে শিশির মনির

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। এ সময় ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার খবর এলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বিক্ষোভ শুরু হয়।

বিশেষ অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিরোধী পক্ষ থেকে সদিচ্ছা দেখানো হলেও সরকার রাজনৈতিকভাবে সহিংস পথ বেছে নিচ্ছে। তিনি বলেন, “আমাদের বয়স কম, রক্ত গরম—তবে কখন কীভাবে কাজ করতে হয়, তা আমরা জানি। কিন্তু সহিংসতাকে যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে নেওয়া হয়, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা দেশের মানুষ দেখেছে।”

আরও পড়ুন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

তিনি হামলাকারীদের রাতের মধ্যেই গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য শুভ ফল বয়ে আনবে না। আসিফ মাহমুদ আরও বলেন, বর্তমান সময়ে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে এবং দায়িত্ব পালনে স্বরাষ্ট্রমন্ত্রীর অনীহার অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ৮ নেতাসহ মামলা

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জড়িত ছিলেন। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক সহিংসতার পথ বেছে নিলে এর পরিণতি ভালো হবে না। অনুষ্ঠান শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত