ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাসহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।
আরও পড়ুন, পল্লবীর রামিসা হত্যা: আইনি লড়াইয়ে শিশির মনির
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় ঘুসি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়।
আরও পড়ুন, নতুন করে এসআলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদ
এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। এর মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ডসহ প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার সরঞ্জাম লুট হয়েছে বলে দাবি করা হয়।
আরও পড়ুন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা
মামলায় ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১১০ থেকে ১১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হামলাকারীরা হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন