দৈনিক সংবাদ দিগন্ত

জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।শুক্রবার শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের মতে, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন দিক থেকে কিছু যুবক তার ওপর ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়।এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আরও  পড়ুন , পল্লবীর রামিসা হত্যা: আইনি লড়াইয়ে শিশির মনির

 হামলার পরপরই ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভে নামেন।এনসিপি নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন এবং কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।অন্যদিকে, সদর থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও  পড়ুন , নতুন করে এসআলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদ

বিষয় : হামলা নাসীরুদ্দীন ডিম নিক্ষেপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।শুক্রবার শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের মতে, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন দিক থেকে কিছু যুবক তার ওপর ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়।এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আরও  পড়ুন , পল্লবীর রামিসা হত্যা: আইনি লড়াইয়ে শিশির মনির

 হামলার পরপরই ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভে নামেন।এনসিপি নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন এবং কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।অন্যদিকে, সদর থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও  পড়ুন , নতুন করে এসআলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত