দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশির রহস্যমৃত্যু, হত্যা ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে চাঞ্চল্য

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  নাজিমুদ্দিন বাবু  ফকির নামের এক যুবকের মৃত্যু

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারিরা বেতন দিবেন

তারেক রহমানের বরিশাল সফর ঘিরে হিজলা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে বিপর্যস্ত কুতুবদিয়া-পেকুয়া, ত্রাণের অপেক্ষায় দুর্গতরা

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাতের আঙুল উড়ে গুরুতর আহত

চকরিয়া ও পেকুয়ায় বন্যার পানিতে ডুবে   শিশু ও কিশোরের  মৃত্যু ২

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

আরও পড়ুন, লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫

পুলিশ জানায়, ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল শহরের স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করে। দলীয় সূত্র বলছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, পলাশে যুবক হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, ফেসবুকে আসিফ মাহমুদের মন্তব্য ঘিরে আলোচনা

জানা গেছে, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির দায়ের করা মামলায় তারেক রেজাসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলায় হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, শনিবার দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে চান শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

উল্লেখ্য, গত ২২ মে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর উভয় পক্ষ থেকেই মামলা দায়ের করা হয়। তবে তারেক রেজা বা এনসিপির পক্ষ থেকে গ্রেপ্তার ও মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : গ্রেপ্তার ঝিনাইদহ এনসিপি নেতা তারেক রেজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

আরও পড়ুন, লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫

পুলিশ জানায়, ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল শহরের স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করে। দলীয় সূত্র বলছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, পলাশে যুবক হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, ফেসবুকে আসিফ মাহমুদের মন্তব্য ঘিরে আলোচনা

জানা গেছে, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির দায়ের করা মামলায় তারেক রেজাসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলায় হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, শনিবার দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে চান শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

উল্লেখ্য, গত ২২ মে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর উভয় পক্ষ থেকেই মামলা দায়ের করা হয়। তবে তারেক রেজা বা এনসিপির পক্ষ থেকে গ্রেপ্তার ও মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত