দৈনিক সংবাদ দিগন্ত

পলাশে যুবক হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, ফেসবুকে আসিফ মাহমুদের মন্তব্য ঘিরে আলোচনা

যুবক হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, ফেসবুকে আসিফ মাহমুদের

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক ভূঁইয়া বয়স ২০ বছর। স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে সালিশ বৈঠকের আগেই একটি পক্ষ হামলা চালালে এই হত্যাকাণ্ড ঘটে।ঘটনার পর শনিবার সকালে নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

 আরও  পড়ুন , এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

এদিকে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করে আলোচনায় এসেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না।”তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।স্থানীয় প্রশাসন বলছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিষয় : ছুরিকাঘাত সহিংসতা যুবক হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পলাশে যুবক হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, ফেসবুকে আসিফ মাহমুদের মন্তব্য ঘিরে আলোচনা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক ভূঁইয়া বয়স ২০ বছর। স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে সালিশ বৈঠকের আগেই একটি পক্ষ হামলা চালালে এই হত্যাকাণ্ড ঘটে।ঘটনার পর শনিবার সকালে নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

 আরও  পড়ুন , এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

এদিকে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করে আলোচনায় এসেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না।”তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।স্থানীয় প্রশাসন বলছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x