দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫

বান্দরবানের লামায় যাত্রিবাহী সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক জামাল হোসেন (৬০) প্রকাশ নাগু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী। রবিবার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

আরও পড়ুন, বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেল ৩ জনের

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলার উদ্দেশ্য যাচ্ছিল। বেপরোয়া গতিতে সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। 

আরও পড়ুন, কিশোরগঞ্জ স্টেডিয়ামে পুনঃস্থাপন করা হলো খালেদা জিয়ার নামফলক

এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। 

আরও পড়ুন, ঈশ্বরদীতে কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধ কারাগারে

তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।  ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : দুর্ঘটনা নিহত লামা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বান্দরবানের লামায় যাত্রিবাহী সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক জামাল হোসেন (৬০) প্রকাশ নাগু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী। রবিবার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

আরও পড়ুন, বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেল ৩ জনের

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলার উদ্দেশ্য যাচ্ছিল। বেপরোয়া গতিতে সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। 

আরও পড়ুন, কিশোরগঞ্জ স্টেডিয়ামে পুনঃস্থাপন করা হলো খালেদা জিয়ার নামফলক

এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। 

আরও পড়ুন, ঈশ্বরদীতে কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধ কারাগারে

তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।  ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত