দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

‘মার্ডার ফিরোজ’ গ্রেপ্তার হয়নি ১৫ দিনেও, ক্ষোভে সড়ক অবরোধ

রংপুরের বদরগঞ্জে প্রকাশ্যে রিকশাভ্যান চালক আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত ‘মার্ডার ফিরোজ’ ওরফে ফিরোজ শাহ এখনও অধরা। হত্যাকাণ্ডের ১৫ দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলনেও নেমেছেন তারা।

গত ৫ মে বিকেলে বদরগঞ্জ পৌরসভার আম্বিয়ার মোড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় স্থানীয় পাঠানপাড়া গ্রামের রিকশাভ্যান চালক আরিফুল ইসলামকে। নিহতের পরিবারের অভিযোগ, বহু আলোচিত ‘মার্ডার ফিরোজ’ ও তার সহযোগীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার রাতেই নিহতের বাবা রেজাউল ইসলাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় ফিরোজ শাহকে। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুন, হাওরে ঈদের আনন্দ ম্লান, কম দামে গরু বিক্রিতে বাধ্য কৃষক

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত মঙ্গলবার রংপুর-পার্বতীপুর সড়ক প্রায় ৪৫ মিনিট অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, সাত দিনের মধ্যে ‘মার্ডার ফিরোজ’কে গ্রেপ্তার করতে হবে। এর আগে একই দাবিতে পৌর শহরে দুই দফা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশও হয়। স্থানীয় সূত্র বলছে, ২০২১ সালে এক স্কুলশিক্ষার্থী হত্যার মামলায় চার্জশিট হওয়ার পর থেকেই ফিরোজ শাহ এলাকায় ‘মার্ডার ফিরোজ’ নামে পরিচিতি পান। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় তিনি একটি সশস্ত্র গ্রুপ গড়ে তোলেন, যা চাঁদাবাজি, দখলদারিত্ব, সংঘর্ষ ও লুটপাটে জড়িত ছিল।

আরও পড়ুন, বাবার স্মৃতিচিহ্ন হাতে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান

সবশেষ গত ৫ মে আদালতে হাজিরা দিতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ওই ব্যক্তির প্রতিবেশী আরিফুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার বলছে, আরিফুল কোনো পক্ষের সঙ্গে জড়িত ছিলেন না; তিনি ছিলেন একজন সাধারণ রিকশাভ্যান চালক।

আরও পড়ুন, আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

এদিকে উপজেলা বিএনপির নেতারা বলছেন, কোনো অপরাধীর জায়গা দলে নেই এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ফিরোজ শাহর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এবং তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

বিষয় : গ্রেপ্তার ক্ষোভ অবরোধ মার্ডার ফিরোজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

‘মার্ডার ফিরোজ’ গ্রেপ্তার হয়নি ১৫ দিনেও, ক্ষোভে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত