দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাবার স্মৃতিচিহ্ন হাতে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আবেগঘন এক মুহূর্তের জন্ম হয়েছে। ১৯৭৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর গাজীপুর সফরের একটি স্মৃতিচিহ্ন হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আরও পড়ুন, আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বুধবার গাজীপুরের সাতাশ মৌজায় আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর হাতে বিশেষ এই স্মারক তুলে দেন।

আরও পড়ুন, ঐতিহ্যের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টু

জানা যায়, উপহারটি ছিল ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গাজীপুর সফরের একটি স্মৃতিচিহ্ন। স্মারকটি হাতে নিয়ে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে সেটি পর্যবেক্ষণ করেন এবং বাবার স্মৃতির সঙ্গে যেন এক অন্যরকম আবেগঘন মুহূর্তে ডুবে যান। অনুষ্ঠানে উপস্থিতরা জানান, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যেও প্রধানমন্ত্রীর মধ্যে একজন সন্তানের আবেগ স্পষ্ট হয়ে ওঠে। বাবার স্মৃতিবিজড়িত উপহারটি তিনি পরম যত্নে হাতে নেন এবং গভীর মনোযোগে দেখেন।

আরও পড়ুন, ঈদুল আজহা সামনে রেখে কর্মস্থল থেকে বাড়ি ফেরা শুরু করেছেন হাজারো মানুষ।

পরে জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বস্তুগত মূল্যের চেয়ে এই স্মারকের আত্মিক মূল্য অনেক বেশি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও জেলা প্রশাসকের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এমন স্মারক কেবল একটি উপহার নয়, বরং অতীত ও বর্তমানের মধ্যে আবেগের এক সেতুবন্ধন।

আরও পড়ুন, ওমান থেকে ফিরল চার কফিন, জানাজায় কান্নায় ভেঙে পড়ল রাঙ্গুনিয়া

উল্লেখ্য, গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেন এবং দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিষয় : গাজীপুর তারেক রহমান স্মৃতিচিহ্ন স্মারক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাবার স্মৃতিচিহ্ন হাতে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x