দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন নিরুৎসাহিত করতে ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ

রাজধানীর নির্ধারিত নীরব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে এসব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে যানজট নিরসন, 

আরও  পড়ুন, সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ দুইজনসহ ১০ আরোহীই নিরাপদ

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের বিষয়গুলোও তুলে ধরেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।ডিএমপি কমিশনার বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা। তাই নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো কমাতে হবে।তিনি নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিকসেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন।সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : ট্রাফিক নির্ধারিত হর্ন নিরুৎসাহিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন নিরুৎসাহিত করতে ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর নির্ধারিত নীরব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে এসব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে যানজট নিরসন, 

আরও  পড়ুন, সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ দুইজনসহ ১০ আরোহীই নিরাপদ

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের বিষয়গুলোও তুলে ধরেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।ডিএমপি কমিশনার বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা। তাই নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো কমাতে হবে।তিনি নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিকসেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন।সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত