রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একদিনে মোট ১৪৫৭টি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৬৫টি মামলা, ট্রাফিক-লালবাগে ১২৭টি মামলা, ট্রাফিক-মতিঝিলে ৪৬৩টি মামলা, ট্রাফিক-ওয়ারীতে ১৪২টি মামলা,
আরো পড়ুন , ভোররাতে মোহাম্মদপুরে চাঞ্চল্যকর ছিনতাই ল্যাপটপ-ক্যামেরাসহ লুট
ট্রাফিক-তেজগাঁওয়ে ১৭৬টি মামলা এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ২০৬টি মামলা করা হয়েছে।মামলার মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজির বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে বলে জানানো হয়েছে।ডিএমপি ট্রাফিক সূত্র জানিয়েছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন