দেশে আবারও ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।শনিবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশের মানুষ সংগ্রাম করতে শিখেছে। অন্যায়ের প্রতিবাদ করতে প্রয়োজনে জীবন দেওয়ার মানসিকতাও মানুষের মধ্যে তৈরি হয়েছে। দেশে অশান্তির পরিস্থিতি তৈরি হলে জনগণ আবারও রুখে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ইসলামের নীতি-আদর্শ ছাড়া অন্য কোনো নীতি-আদর্শে শান্তি আসেনি, ভবিষ্যতেও আসবে না।
আরও পড়ুন, ঢাকার দুই সিটিতে জামায়াত এনসিপি মুখোমুখি
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়, অনিয়ম ও অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশে রাজারহাট উপজেলার ভোটারদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, বিভিন্ন সময়ে জনগণ বিভিন্ন প্রার্থী ও দলকে ভোট দিয়েছে। এবার ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।পরে তিনজন চেয়ারম্যান প্রার্থীর হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রতীক হাতপাখা তুলে দেন মুফতি রেজাউল করিম।সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল ওয়াহেদ। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন