ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রার্থীদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।আরও পড়ুন, সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদকে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। সভায় শুরুতে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন। পরে দলের আমির প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।আরও পড়ুন, চাকরিতে ঘুস-তদবিরমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহরএ সময় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, তারা কেবল এমপি বা মন্ত্রিত্বের জন্য রাজনীতি করেন না। ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে তাদের অবস্থান অটল থাকবে বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে একই আদর্শের ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। ‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর আস্থা রাখার কথা জানান।আরও পড়ুন, জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন সিটি নির্বাচনের প্রার্থী ঘোষণা রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে ধর্মভিত্তিক ভোট ব্যাংককে কেন্দ্র করে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।