ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মারকাজ ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আশরাফুল আলম। এ সময় তিনি সভ্যতা নির্মাণ ও ভবিষ্যৎ প্রজন্মের মানসিকতা গঠনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।আশরাফুল আলম বলেন, সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা প্রধান। মানবশিশুর মানসিকতা গঠনে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে নারীদের সম্মান ও মর্যাদা দিতে হবে। একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য মহিলা ইউনিটের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে সভানেত্রী নির্বাচিত হয়েছেন নূরুস সাবিহা। সহসভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার। সম্পাদিকা নির্বাচিত হয়েছেন আলেমা মাফরুহা।এ ছাড়া কমিটির অন্যান্য পদে সদস্যসহ আরও কয়েকজন নেত্রীকে নির্বাচিত করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত নেত্রীরা শপথ গ্রহণের মাধ্যমে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।অনুষ্ঠানে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের কার্যকর অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। নতুন কমিটির নেতৃত্বে মহিলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বিষয় : ইসলামী আন্দোলন নতুন কমিটি

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন