রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পরই এই পদত্যাগ প্রত্যাশিত ছিল। বিস্তারিত জানাচ্ছেন...শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ প্রতিক্রিয়া জানান।তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগ প্রত্যাশিত ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি এতদিন বঙ্গভবনে বহাল ছিলেন।বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার সাংবিধানিক পদ হলেও বর্তমান সাংবিধানিক কাঠামোয় তার কার্যকর ক্ষমতা সীমিত।
আরও পড়ুন, ‘জনগণের সঙ্গে প্রতারণা করলে শেষ পর্যন্ত রক্ষা নেই’ : হাসনাত আবদুল্লাহ
ফলে ক্ষমতার ভারসাম্যে ঘাটতি তৈরি হয়েছে।জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতি নিয়োগের সময় এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। শুক্রবার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন।রাষ্ট্রপতির পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিক্রিয়া আসছে। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও আলোচনা শুরু হয়েছে।
বিষয় : প্রত্যাশিত ইসলামী আন্দোলন পদত্যা

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন