রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।একদিনের অভিযানে ১ হাজার ৪০৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৯০টি মামলা হয়েছে মতিঝিল বিভাগে।
আরো পড়ুন , নিয়োগপত্রের দাবিতে শাহবাগে উত্তাল কর্মসূচি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
এছাড়া মিরপুরে ৩১০, তেজগাঁওয়ে ১৮৪, লালবাগে ১৬৩ এবং ওয়ারীতে ১১৯টি মামলা করা হয়েছে।উত্তরার বিভিন্ন এলাকায় ১০৫টি এবং গুলশান বিভাগে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।এছাড়া ট্রাফিক-রমনা বিভাগে ৬৭টি মামলাও করা হয়েছে বলে জানায় পুলিশ।অভিযানকালে ৩১৯টি গাড়ি ডাম্পিং এবং ১৫০টি গাড়ি রেকার করা হয়েছে, যা ট্রাফিক আইন প্রয়োগে কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
বিষয় : অভিযান ট্রাফিক মেট্রোপলিটন

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন